অনুমান
বিচ্ছেদ |
সম্পর্কে সবচেয়ে বড় ভুল কী জানো? অনুমান করা।
নিজে নিজে ভেবে নেওয়া যে সে বুঝবে। না বলেও বুঝবে।
আমিও সেই ভুলটা করেছিলাম। ভেবেছিলাম তুমি বুঝবে।
না বললেও বুঝবে। কিন্তু তুমি বোঝোনি।
কারণ মানুষ মনের কথা পড়তে পারে না। বলতে হয়।
আমি বলিনি। আর তুমি বোঝোনি।
এটাই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় ভুল। •
লেখক: মাহবুব সরদার সবুজ