অনুমানের উপর ভিত্তি করে কাউকে বিচার করবেন না
জীবনদর্শন |
মানুষ যখন কাউকে ভুল বোঝে, তখন সে শুধু সেই মানুষটার ক্ষতি করে না, সে নিজেরও ক্ষতি করে। কারণ ভুল বোঝাবুঝির কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক ভালো মানুষকে হারাতে হয়।
তাই কারো সম্পর্কে কোনো ধারণা তৈরি করার আগে সরাসরি তার সাথে কথা বলুন। অনুমানের উপর ভিত্তি করে কাউকে বিচার করবেন না।
হয়তো আপনি যা মনে করছেন তা সত্য নয়, হয়তো পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। সরাসরি কথা বলাটা অনেক সময় কঠিন মনে হয়, কিন্তু এটাই সবচেয়ে সৎ পথ।
এই সততাটাই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখে।
লেখক: মাহবুব সরদার সবুজ