মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অনুশোচনা

কবিতা |

আমি তোমার আচরণে আঘাত পেয়েছি, কিন্তু কখনো চিৎকার করিনি, কোনো অভিযোগও করিনি। শুধু নিজেকে সরিয়ে নিয়েছি তোমার জীবন থেকে, বিদায় নিয়েছি নীরবে। তুমি হয়তো ভেবেছো, জয়ী হয়েছো, কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজায় কড়া নাড়বে। তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে, কিন্তু এই নীরবতা থেমে থাকবে না। কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না, এটা চুপচাপ বয়ে চলে ততক্ষণ, যতক্ষণ না মনে অনুশোচনা জন্ম নেয়।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন