অনুশোচনার বোঝা
জীবনদর্শন |
অনুশোচনা একটা অসহ্য বোঝা; যা আমরা সারাজীবন বহন করি। যদি এটা না করতাম, যদি ওটা বলতাম, যদি সেই সুযোগটা নিতাম — এই যদিগুলো আমাদের ঘুমাতে দেয় না।
কিন্তু আমরা বুঝতে পারি না যে, অনুশোচনা করে অতীত বদলানো যায় না; শুধু বর্তমানটা নষ্ট হয়। তাই অনুশোচনা ছেড়ে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
লেখক: মাহবুব সরদার সবুজ