অন্যের ভয়ে স্বপ্ন ছাড়বেন না
জীবনদর্শন |
যে মানুষ আপনার স্বপ্ন শুনে আপনাকে ভয় দেখায়, সে সব সময় আপনার মঙ্গল চায় না। অনেকেই নিজের ভয় আপনার উপর চাপিয়ে দেয়।
তারা যা পারেনি, আপনাকেও তা করতে দেবে না। কিন্তু আপনার জীবন আপনার।
ভুল হলেও আপনার, সাফল্য হলেও আপনার। অন্যের ভয়ের কারণে নিজের স্বপ্ন ছোট করবেন না।
পরামর্শ শুনুন, কিন্তু নিজের বিবেক দিয়ে বাছাই করুন। যারা সত্যি আপনাকে ভালোবাসে, তারা ঝুঁকি বুঝিয়ে দেবে, কিন্তু আপনাকে থামিয়ে দেবে না।
স্বপ্নের পথ কঠিন হতে পারে, তবু চেষ্টা না করার আফসোস অনেক বড়। নিজের সম্ভাবনাকে অন্যের সীমাবদ্ধতার মধ্যে বন্দী করবেন না।
নিজের স্বপ্নকে লজ্জা পাবেন না; যে মানুষ চেষ্টা করে, সে অন্তত নিজের কাছে বলতে পারে আমি হাল ছাড়িনি।
লেখক: মাহবুব সরদার সবুজ