অন্যের অবিশ্বাসকে উপেক্ষা করে
জীবনদর্শন |
মানুষ যখন নিজের স্বপ্নের কথা বলে, তখন চারপাশের অনেকেই হাসে। বলে, এটা সম্ভব নয়, এটা বাস্তবসম্মত নয়, তুমি পারবে না।
কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীর প্রতিটি বড় অর্জনের পেছনে এমন একজন মানুষ ছিল যে অন্যদের অবিশ্বাসকে উপেক্ষা করে নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছিল। স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্নের পেছনে লেগে থাকার জেদ — এই দুটো গুণ যার মধ্যে আছে, সে একদিন না একদিন তার লক্ষ্যে পৌঁছায়।
পথটা হয়তো সহজ নয়, হয়তো অনেক বাধা আসবে, অনেক ব্যর্থতা আসবে। কিন্তু প্রতিটি ব্যর্থতা আসলে একটা শিক্ষা, প্রতিটি বাধা আসলে একটা পরীক্ষা।
যে এই পরীক্ষায় পাস করে, সে-ই সত্যিকারের সফল। তাই অন্যের কথায় নিজের স্বপ্ন ছেড়ে দেবেন না, কারণ আপনার স্বপ্নটা আপনার নিজের, অন্য কারো নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ