মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অন্যের অনুমোদন ছাড়াও নিজের পথে

জীবনদর্শন |

মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করে। নিজে ভালো কিছু করলেও যদি কেউ প্রশংসা না করে, তাহলে মনে হয় কাজটা বুঝি ঠিক হয়নি। কিন্তু এই মানসিকতাটাই আসলে সবচেয়ে বড় বন্ধন। যে মানুষ অন্যের প্রশংসার মুখাপেক্ষী, সে কখনো সত্যিকারের স্বাধীন নয়। নিজের কাজের মূল্যায়ন নিজে করতে শিখুন। আপনি কী করছেন, কেন করছেন, সেটা যদি আপনার নিজের কাছে পরিষ্কার থাকে, তাহলে অন্যের মতামত আপনাকে টলাতে পারবে না। অন্যের অনুমোদন ছাড়াও নিজের পথে হাঁটার সাহস রাখুন। কারণ যারা আজকে আপনার সমালোচনা করছে, তারাই একদিন আপনার সাফল্যের গল্প বলবে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের বিচারবুদ্ধিকে সম্মান করুন।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন