অন্যকে বোঝার চেষ্টা করুন
জীবনদর্শন |
কারো সম্পর্কে মন্তব্য করার আগে একটু ভাবুন, আপনি কি সেই মানুষটার পুরো গল্পটা জানেন? বেশিরভাগ সময় আমরা অন্যের জীবনের একটা ছোট্ট অংশ দেখে পুরো মানুষটাকে বিচার করে ফেলি।
কিন্তু প্রতিটি মানুষের জীবনে এমন অনেক কিছু আছে যা বাইরে থেকে দেখা যায় না। তার কষ্টগুলো, তার সংগ্রামগুলো, তার ভয়গুলো — এগুলো সে হয়তো কাউকে দেখায় না।
তাই অন্যকে বিচার করার আগে একটু সহানুভূতি দেখান। হয়তো সে যে কাজটা করছে তার পেছনে এমন কোনো কারণ আছে যা আপনি জানেন না।
মানুষকে বিচার করার চেয়ে তাদের বোঝার চেষ্টা করুন। এই পৃথিবীটা একটু বেশি সুন্দর হবে যদি আমরা একে অপরকে বিচার করার বদলে একে অপরকে বোঝার চেষ্টা করি।
লেখক: মাহবুব সরদার সবুজ