অন্যকে নামিয়ে উঠতে পারবেন না
ছোট লেখা |
মানুষ যখন কারো সম্পর্কে নেতিবাচক কথা বলে, তখন সে মনে করে সে সেই মানুষটার ক্ষতি করছে। কিন্তু আসলে সে নিজেরই ক্ষতি করছে। কারণ নেতিবাচক কথা বলার অভ্যাস মানুষের নিজের মানসিকতাকেও নেতিবাচক করে তোলে। যে মানুষ সবসময় অন্যের সমালোচনায় ব্যস্ত থাকে, সে নিজের উন্নতির জন্য সময় পায় না। তাই অন্যের সম্পর্কে নেতিবাচক কথা বলার অভ্যাস ছেড়ে দিন। সেই সময় এবং শক্তি নিজের উন্নতিতে ব্যয় করুন। কারণ অন্যকে নামিয়ে আপনি উঠতে পারবেন না, নিজেকে উন্নত করেই উঠতে হবে।
লেখক: মাহবুব সরদার সবুজ
লেখক: মাহবুব সরদার সবুজ