মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অপেক্ষা

জীবনদর্শন |

৪ তুমি যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করো, তখন সময় যেন থমকে যায়। প্রত্যেক মুহূর্ত যেন আগের থেকে দীর্ঘ হয়ে উঠে , আর তোমার হৃদয় যেন কোনো অজানা গানে বাঁধা পড়ে। তুমি চেয়েও পাচ্ছো না, আবার ভেতরে একটা আশা জেগে থাকে, যা তোমাকে বাঁচিয়ে রাখে। অপেক্ষার এই অবস্থা তোমাকে কখনও শক্তিশালী করে তোলে, কখনও ভেঙ্গে ফেলে। তুমি শিখো ধৈর্যের মানে, শিখো নিজের ইচ্ছেকে কিভাবে সামলে রাখতে হয়। যদিও কেউ তোমার কষ্ট বোঝে না, তোমার হৃদয় জানে, অপেক্ষার শেষে শান্তি আসে। প্রতিটি অপেক্ষা একদিন আপন স্বপ্নকে কাছে নিয়ে আসে, তুমি শুধু ধৈর্য হারিও না। •

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন