মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অপরিচিত তুমি

বিচ্ছেদ |

রাস্তায় হঠাৎ তোমার সাথে দেখা হলে আমি এখন আর চমকে উঠি না। তুমি আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাই, কিন্তু আমাদের মাঝে কোনো চেনা দৃষ্টির বিনিময় হয় না। তুমি এখন আমার কাছে পুরোপুরি একজন অপরিচিত মানুষ। যে মানুষটার সাথে আমার একসময় সবচেয়ে বেশি কথা হতো, তার সাথেই এখন আমার কোনো কথা নেই।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন