অপূর্ণ মানুষ
জীবনদর্শন |
তুমি ভাবো, তুমি পূর্ণ হয়েছো কিনা? অপূর্ণ মানুষের জীবনে সবসময় একটা খালি অংশ থাকে, যা অন্য কেউ পূরণ করতে পারে না।
তুমি নিজেকে এমন এক মানুষ মনে করো, যার মধ্যে কোন একটা অংশ গায়েব হয়ে গেছে—যা কখনো ফিরে আসবে না। জীবনের ছোট ছোট অভাবগুলো এক সময় এক বিশাল ফাঁদ হয়ে দাঁড়ায়।
তবে অপূর্ণতা তোমাকে নির্মাণ করে, তোমার ভেতরে এক ধরনের অদম্য আকাঙ্ক্ষা জাগ্রত করে। তুমি বুঝতে পারো, অপূর্ণতা ছাড়া জীবনে কোনো পরিবর্তন আসেনা, কোনো স্বপ্ন পূরণ হয় না।
হয়তো এ কারণেই তুমি অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছো, কারণ তুমি জানো যে জীবনের এই অসম্পূর্ণতা ছাড়া তুমি নিজেকে চিনতে পারবে না।
লেখক: মাহবুব সরদার সবুজ