মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অশান্তির শান্তি

কবিতা |

তোমার সাথে তর্কে যখন কাটতো বিনিদ্র রজনী, মনে হতো বুঝি এ ধরায় নেমেছে চরম যাতনা। আজ বুঝি সেই কলহ ছিল কতই না মহার্ঘ্য মণি, কারণ সে ছিল মোর জীবনে তোমার অস্তিত্বের ঘোষণা। আজ আর নেই কোনো বিবাদ, নেই কোনো অভিমান, শূন্য এ জীবন, তুমি যে নেই আর পাশে। এ নীরব শান্তি তো ছিল না আমার কাম্য কোনোখান, এ শান্তি আসলে এক গভীর একাকিত্বের দীর্ঘশ্বাসে। জগৎ খোঁজে নির্বিঘ্নতা, আমি খুঁজি সেই অস্থিরতা, যেখানে তোমার ক্রোধে আমি খুঁজতাম প্রীতির পরশ। সেই অশান্তির মাঝেই ছিল আমার পরম নির্ভরতা, যে শান্তি আজ বিরহ-দহনে হয়েছে নিরুদ্দেশ।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন