অশ্রুসিক্ত নয়নের ভাষা
মনের কথা শোনার মতো কেউ ছিল না, তুমি আসার পর কথা বলার সঙ্গী হলে। হয়েছিলে ঠিকই, কিন্তু কখনো ভাবিনি কথারা আবার নিঃসঙ্গ হয়ে পড়বে।…
অনুগদ্য
মনের কথা শোনার মতো কেউ ছিল না,
তুমি আসার পর কথা বলার সঙ্গী হলে।
হয়েছিলে ঠিকই, কিন্তু কখনো ভাবিনি
কথারা আবার নিঃসঙ্গ হয়ে পড়বে।
যদি হারিয়েই যাবে, তবে কেন কথাদের সঙ্গী হলে?
তোমার অভাবে কথাদের এখন দম বন্ধ হয়ে আসে।
লেখক: মাহবুব সরদার সবুজ