অসমাপ্ত কবিতা
বিচ্ছেদ |
আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখতে শুরু করেছিলাম। কিন্তু সেটা আর শেষ করা হয়নি।
তুমি চলে যাওয়ার পর কবিতার খাতাটা আমি বন্ধ করে রেখেছি। কিছু কবিতা হয়তো অসমাপ্ত থাকাই ভালো।
কারণ সেগুলোর শেষটা বড্ড বেশি কষ্টের হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ