অতীত
জীবনদর্শন |
অতীত তুমি যখন অতীতের কথা স্মরণ করো, তখন মনে হয় জীবনের পাতা খুলে যাওয়া। অতীত হলো তোমার জীবনের সেই অধ্যায়, যেখান থেকে তুমি অনেক কিছু শিখেছো।
তুমি অতীতকে শুধুমাত্র দুঃখের কারণ হিসেবে না দেখে, বরং তা থেকে শক্তি নিতে পারো। অতীতের স্মৃতি তোমাকে বর্তমানের সঙ্গে যুক্ত করে।
তুমি অতীতের ভুলগুলো থেকে শিখে নিজের ভবিষ্যত গড়ো। অতীতের স্মৃতিগুলো তোমার জীবনের পথপ্রদর্শক হতে পারে, যদি তুমি সেগুলোকে কষ্টের বোঝা না মনে করো।
অতীত তোমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যা তোমাকে নিজেকে জানার সুযোগ দেয়। সবশেষে অতীত হলো জীবনের সেই বই, যা থেকে তুমি জীবন সম্পর্কে প্রকৃত উপলব্ধি পেয়েছো।
লেখক: মাহবুব সরদার সবুজ