অতীত নয়, বর্তমানকে নিরাপদ রাখুন
ছোট লেখা |
প্রিয় মানুষকে ভালোবাসা মানে তার অতীত নিয়ে তাকে বারবার আঘাত করা নয়। প্রত্যেক মানুষের জীবনে কিছু ভুল থাকে, কিছু কষ্ট থাকে, কিছু অভিজ্ঞতা থাকে। ভালোবাসা যদি সত্যি হয়, তবে সে অতীতকে অস্ত্র বানায় না, বরং বর্তমানকে নিরাপদ করার চেষ্টা করে।
যে মানুষ আপনাকে আপনার পুরনো ব্যথা দিয়ে ছোট করে, তার কাছে মন নিশ্চিন্ত হতে পারে না। সম্পর্কের মধ্যে গ্রহণ করার ক্ষমতা না থাকলে ভালোবাসা বারবার ভয় তৈরি করে।
প্রিয় মানুষের অতীত জানলে তাকে আরও ভালোভাবে বুঝুন, বিচার করার জন্য নয়। কারণ মানুষ তার আগের কষ্ট থেকে অনেক কিছু শিখে আসে। তাকে নতুন করে বাঁচার সুযোগ দিন। ভালোবাসা সেই জায়গা, যেখানে মানুষ নিজেকে আবার সুন্দর করে গড়তে পারে।
##
লেখক: মাহবুব সরদার সবুজ