ফিরে আসার ক্ষমতাই মানুষের শক্তি
জীবনদর্শন |
মানুষের সবচেয়ে বড় শক্তি তার ফিরে আসার ক্ষমতা। জীবনে পড়ে যাওয়া লজ্জার নয়, পড়ে থেকে যাওয়াই বড় ক্ষতি। অনেক সময় মানুষ এমনভাবে ভেঙে পড়ে যে মনে হয় আর কোনোদিন আগের মতো হতে পারবে না। কিন্তু ধীরে ধীরে সে আবার কাজ শুরু করে, কথা বলে, হাসে, নিজের জীবনকে নতুনভাবে ধরে। এই ফিরে আসার গল্পই মানুষকে আলাদা করে।
আপনার জীবনে যদি কঠিন সময় আসে, নিজেকে শেষ ভাববেন না। কষ্টের সময় মানুষের চোখে অনেক কিছু বদলে যায়। সে মানুষ চিনে, নিজের সীমা বোঝে, প্রার্থনার মূল্য বোঝে, অপ্রয়োজনীয় সম্পর্কের আসল রূপ দেখে। কষ্ট তাকে দুর্বল করে, আবার সেই কষ্টই তাকে নতুনভাবে শক্ত হতে শেখায়।
আজ আপনি ধীরে চলছেন, তবু চলছেন—এটাই বড় কথা। নিজেকে সময় দিন। সব ক্ষত একদিনে সারে না, সব ভাঙন একদিনে পূরণ হয় না। কিন্তু মানুষের ভেতরে ফিরে আসার এক আশ্চর্য ক্ষমতা আছে।
আপনার ভাঙা দিনগুলো একদিন আপনার সাহসের সাক্ষী হবে। তাই আজ নিজেকে যত্নে রাখুন, ধীরে হলেও এগিয়ে যান।
এই এগিয়ে যাওয়াই একদিন আপনার নতুন পরিচয় হবে।
লেখক: মাহবুব সরদার সবুজ