ফলের আগে মানুষ বদলায়
ছোট লেখা |
যে মানুষ পরিশ্রম করে, সে সবসময় সঙ্গে সঙ্গে ফল পায় না। অনেক সময় তার কাজ কেউ দেখে না, তার চেষ্টা কেউ বোঝে না, তার ব্যর্থতা নিয়ে মানুষ কথা বলে, কিন্তু তার ধারাবাহিকতা নিয়ে কেউ ভাবে না। এই সময়টাই সবচেয়ে কঠিন, কারণ মানুষ তখন নিজের উপর সন্দেহ করতে শুরু করে।
কিন্তু মনে রাখবেন, ফল দেরিতে এলেও পরিশ্রম বৃথা যায় না। আপনি প্রতিদিন যে দক্ষতা বাড়াচ্ছেন, যে অভ্যাস তৈরি করছেন, যে ধৈর্য অর্জন করছেন—এসবই একদিন আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। সাফল্য অনেক সময় বাইরে আসার আগে ভেতরে তৈরি হয়। আগে মানুষ বদলায়, তারপর ফল বদলায়।
তাই ফলের জন্য অস্থির না হয়ে নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকুন। আজ কেউ না দেখলেও আপনার চেষ্টা আপনাকে গড়ে তুলছে। যে মানুষ কাজের দিনগুলোতে নিজেকে ধরে রাখতে পারে, সে ফলের দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
নিজের অদেখা পরিশ্রমকে সম্মান করুন। কারণ আজ যে অভ্যাস গড়ে উঠছে, সেটাই কাল আপনার পরিচয় বদলে দিতে পারে। নিজের অদেখা পরিশ্রমকে সম্মান করুন, কারণ সেটাই কাল পরিচয় বদলাতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ