প্রাপ্তি
জীবনদর্শন |
প্রাপ্তি তুমি যখন জীবনে কোনো প্রাপ্তি অর্জন করো, সেটা হয়ত বড় কিছু নয়, কিন্তু তোমার জন্য তা অর্থপূর্ণ। প্রাপ্তি মানে নিজের কষ্টের মূল্য পাওয়া, নিজের পরিশ্রমের স্বীকৃতি।
এটা ছোট্ট হাসি, একটুখানি স্বস্তি, যা তোমাকে এগিয়ে নিয়ে যায়। প্রাপ্তি তোমাকে শেখায় কৃতজ্ঞ হওয়ার শিক্ষা, নিজের কাজকে সম্মান দেওয়ার গুরুত্ব।
তুমি যখন বুঝতে পারো, তুমি যা পেয়েছো তা তোমার সাধনার ফল, তখন জীবন যেন একটু সহজ হয়ে যায়। প্রাপ্তি তোমার জীবনের সেই সেতু, যা তোমাকে আগামী দিনের জন্য নতুন উৎসাহ যোগায়, আর তুমি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করো।
লেখক: মাহবুব সরদার সবুজ