পরিবারকে সময় দিন
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো পরিবার। যখন সব কিছু ভেঙে পড়ে, তখন পরিবারই একমাত্র আশ্রয়।
কিন্তু আমরা অনেক সময় পরিবারকে যথেষ্ট গুরুত্ব দিই না। বাইরের মানুষদের পেছনে সময় দিই, কিন্তু পরিবারকে সময় দিই না।
এই ভুলটা অনেকেই করে এবং পরে অনুতাপ করে। তাই পরিবারকে সময় দিন, পরিবারের সাথে থাকুন।
তাদের সুখ-দুঃখে পাশে থাকুন। কারণ একদিন যখন আপনার কষ্টের সময় আসবে, তখন এই পরিবারই আপনার পাশে থাকবে।
বাইরের পৃথিবীর মানুষেরা হয়তো সরে যাবে, কিন্তু পরিবার থাকবে।
লেখক: মাহবুব সরদার সবুজ