পরিবর্তনকে স্বাগত জানান
জীবনদর্শন |
পরিবর্তন মানুষকে ভয় দেখায়। পরিচিত পথ ছেড়ে নতুন পথে হাঁটতে গেলে মনের ভেতরে একটা অজানা আতঙ্ক কাজ করে।
কিন্তু এই আতঙ্কটাই আসলে বলছে যে আপনি কিছু নতুন করতে যাচ্ছেন, কিছু সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন। পরিবর্তন ছাড়া বৃদ্ধি নেই, বৃদ্ধি ছাড়া জীবন নেই।
যে মানুষ সবসময় একই জায়গায় দাঁড়িয়ে থাকে, সে আসলে সামনে এগোচ্ছে না, বরং পিছিয়ে পড়ছে। কারণ পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, এবং যারা এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না, তারা একদিন প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে।
তাই পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে স্বাগত জানান। নতুন কিছু শিখুন, নতুন পথে হাঁটুন, নতুন মানুষের সাথে পরিচিত হন।
প্রতিটি পরিবর্তন আপনাকে আরেকটু ভালো মানুষ করে তুলবে।
লেখক: মাহবুব সরদার সবুজ