পরিশ্রমের সাক্ষী ভবিষ্যৎ
ছোট লেখা |
মানুষের জীবনে পরিশ্রমের কোনো বিকল্প নেই। অনেকেই সাফল্যের গল্প দেখে মুগ্ধ হয়, কিন্তু সেই সাফল্যের পেছনের ঘাম, ত্যাগ, অপমান, ব্যর্থতা আর রাতজাগা দেখে না। ফল দেখতে সবাই ভালোবাসে, কিন্তু বীজ বোনার ধৈর্য খুব কম মানুষের থাকে।
আপনি যদি সত্যিই কিছু পেতে চান, তবে শুধু ইচ্ছা করলেই হবে না। ইচ্ছাকে কাজে পরিণত করতে হবে। প্রতিদিন ছোট ছোট চেষ্টা জমতে জমতে একদিন বড় অর্জনে রূপ নেয়। যে মানুষ প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য কিছু করে, সে একদিন নিজেই নিজের পরিবর্তনে অবাক হয়।
কেউ আপনাকে বিশ্বাস না করলেও কাজ করুন। কেউ প্রশংসা না করলেও কাজ করুন। কারণ আপনার পরিশ্রমের সাক্ষী পৃথিবী না হলেও আপনার ভবিষ্যৎ হবে।
সাফল্য হঠাৎ আসে বলে মনে হয়, কিন্তু আসলে তা দীর্ঘ প্রস্তুতির ফল। তাই ক্লান্ত হলেও পথ ছাড়বেন না। আজকের চেষ্টা আগামী দিনের সম্মান তৈরি করছে। যারা নিয়মিত চেষ্টা করে, তাদের অগ্রগতি একদিন চোখে পড়বেই, কারণ ধারাবাহিক পরিশ্রম কখনো একেবারে বিফলে যায় না। তাই প্রতিদিনের ছোট কাজকে অবহেলা করবেন না, এগুলোই বড় ফলের ভিত।
লেখক: মাহবুব সরদার সবুজ