প্রকাশ ভিন্ন হলেও মায়া সত্যি হতে পারে
ছোট লেখা |
অনেক সময় মানুষ ভালোবাসা পেয়েও বুঝতে পারে না, কারণ সে বড় প্রমাণ খুঁজতে ব্যস্ত থাকে। অথচ যে মানুষ আপনাকে বারবার বোঝার চেষ্টা করছে, আপনার মন খারাপ হলে নিজের আনন্দ কমিয়ে দিচ্ছে, আপনার জন্য সময় বের করছে—এসবই ভালোবাসার বড় প্রমাণ।
সব মানুষ একইভাবে ভালোবাসা প্রকাশ করতে পারে না। কেউ বেশি কথা বলে, কেউ কাজে দেখায়, কেউ খোঁজ নিয়ে পাশে থাকে, কেউ দূর থেকে আপনার মঙ্গল চায়। প্রকাশের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু আন্তরিকতা থাকলে সেটা অনুভব করা যায়।
প্রিয় মানুষের ভালোবাসাকে শুধু নিজের প্রত্যাশার মাপে মাপবেন না। কখনো দেখুন, সে তার সামর্থ্য অনুযায়ী কতটা চেষ্টা করছে। কারণ সত্যিকারের মায়া অনেক সময় চুপচাপ কাজের মধ্যেই দেখা যায়।
##
লেখক: মাহবুব সরদার সবুজ