প্রকাশের দরকার
ছোট লেখা |
সব ভালোবাসা প্রকাশ পায় না। কেউ কেউ খুব বেশি বলতে পারে না, কিন্তু খুব বেশি অনুভব করে। তারা হয়তো বারবার ভালোবাসি বলে না, কিন্তু আপনার দরকারের সময় পাশে থাকার উপায় খুঁজে। আপনার মন খারাপ বুঝতে পারে, আপনার ক্লান্তি চিনতে পারে, আপনার চাওয়া না বললেও অনুমান করার চেষ্টা করে।
তবে ভালোবাসা শুধু মনে রাখলেই যথেষ্ট নয়। যাকে ভালোবাসেন, তাকে বুঝিয়ে দেওয়াও দরকার যে সে আপনার কাছে মূল্যবান। কারণ অনেক সম্পর্ক নষ্ট হয় ভালোবাসা না থাকার জন্য নয়, প্রকাশের অভাবে।
তাই ভালোবাসা লুকিয়ে রাখবেন না। খুব বড় কিছু না পারলেও, একটি সহজ খোঁজ নেওয়া অনেক সময় মানুষের মন বাঁচিয়ে রাখে।
এভাবেই সাধারণ সম্পর্কের ভেতরও বিশ্বাসের শক্ত ভিত তৈরি হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ