প্রতিদিন বেছে নেওয়াই ভালোবাসা
ছোট লেখা |
ভালোবাসা তখনই সুন্দর লাগে, যখন প্রিয় মানুষ আপনার পাশে থাকাকে বাধ্যবাধকতা মনে করে না, আনন্দ মনে করে। সে আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার কথা জানতে চায়, আপনার দিনটাকে নিজের জীবনের অংশ বানাতে চায়।
অনেক সম্পর্ক কেবল অভ্যাস হয়ে টিকে থাকে, কিন্তু তাতে মন থাকে না। আবার কিছু সম্পর্ক আছে, যেখানে অনেকদিন পরও খোঁজ নেওয়ার ভঙ্গিতে একই আন্তরিকতা থাকে। এই আন্তরিকতাই ভালোবাসাকে নতুন রাখে।
প্রিয় মানুষকে পাওয়ার পর তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন না। শুরুতে যেমন যত্ন নিতেন, পরে সেই যত্ন আরও দরকার হয়। কারণ সম্পর্ক পাওয়ার পর শেষ হয় না; বরং তখনই আসল দায়িত্ব শুরু হয়। ভালোবাসা ধরে রাখতে প্রতিদিন একটু করে মানুষটাকে বেছে নিতে হয়।
##
লেখক: মাহবুব সরদার সবুজ