প্রতিশ্রুতির বোঝা
কবিতা |
তুমি বলেছিলে, "আমি বিনা গতি নেই তব,"
সে ধ্বনি আজও বাজে মর্মের গভীরে।
অথচ হাসিমুখে তুমি চলে গেলে বহুদূর,
আমি একা গুনি শুধু ভাঙা প্রতিশ্রুতির নুড়ি।
এত সহজে কি ভোলা যায় দেওয়া কথা?
নাকি ছিলে তুমি মিথ্যার কারিগর, জানোনি সত্যের ভার?
আজও এ মন খোঁজে উত্তর, কেন এ সংশয়,
প্রেম ছিল কি তোমার, নাকি কেবলই অভ্যাসের ছায়া?
যে প্রশ্নের উত্তর অধরা রবে চিরকাল,
তবুও হৃদয় ফিরে ফিরে আসে সেই জিজ্ঞাসায়।
তোমার দেওয়া কথাগুলি আজ শুধু স্মৃতির ভার,
সে ভার বক্ষে নিয়ে আমি পথ চলি নিরন্তর।
লেখক: মাহবুব সরদার সবুজ