মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

প্রতিটা রিং-এ

কবিতা |

তোমার সাথে শেষ আলাপন শেষে, জানো কি প্রিয়, কতক্ষণ ধরে ফোনটা ছিল হাতে, নির্বাক, নিথর? যেন এক অলীক প্রত্যাশা, তুমি ফিরবে বুঝি, বলবে, "ভুল ছিল সব, ফিরে এসেছি তোমারই তরে।" কিন্তু সে স্বর আর বাজেনি, নীরবতা ছিল সঙ্গী, বুঝলাম ধীরে, সে ফিরে আসার পথ রুদ্ধ আজ। তারপর থেকে প্রতিটি ফোনের কম্পনে, হৃদয়ে জাগে ঢেউ, মনে হয়, এ বুঝি তোমারই ডাক, ফিরে আসার ইঙ্গিত। তবুও সে তুমি নও, প্রতিবারই ভাঙে স্বপ্নডোর, এই অনন্ত প্রতীক্ষার বুঝি নেই কোনো শেষ। তবুও প্রতিটি রিং-এর শব্দে, এক চিলতে আশা, অবাধ্য মন আঁকড়ে ধরে, এক মরীচিকা।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন