প্রতিটি দিন একটা নতুন সুযোগ
জীবনদর্শন |
মানুষের জীবনে প্রতিটি দিন একটা নতুন সুযোগ। গতকাল যা হয়েছে তা হয়ে গেছে, কিন্তু আজকে একটা নতুন শুরু সম্ভব।
প্রতিটি সকাল আপনাকে বলছে, তুমি আবার চেষ্টা করতে পারো, তুমি আবার শুরু করতে পারো। এই সুযোগটাকে কাজে লাগান।
গতকালের ভুলগুলো আজকে শুধরে নিন, গতকালের অসম্পূর্ণ কাজগুলো আজকে শেষ করুন। প্রতিটি দিনকে একটা উপহার হিসেবে দেখুন এবং সেই উপহারটাকে সঠিকভাবে ব্যবহার করুন।
কারণ জীবনটা ছোট, কিন্তু প্রতিটি দিনকে সঠিকভাবে ব্যবহার করলে এই ছোট জীবনেও অনেক বড় কিছু করা সম্ভব।
লেখক: মাহবুব সরদার সবুজ