প্রতিটি কষ্টের একটা শেষ আছে
ছোট লেখা |
মানুষ যখন কোনো কষ্টের মধ্যে থাকে, তখন মনে হয় এই কষ্ট কখনো শেষ হবে না। কিন্তু এটা সত্য নয়। প্রতিটি কষ্টের একটা শেষ আছে, প্রতিটি রাতের একটা ভোর আছে। যখন মনে হয় আর পারছেন না, তখন মনে করুন আপনি এর আগেও কঠিন সময় পার করেছেন। তখনও মনে হয়েছিল শেষ হবে না, কিন্তু শেষ হয়েছিল। এবারও হবে। নিজের শক্তিতে বিশ্বাস রাখুন। আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই শক্তিটা আপনার ভেতরেই আছে, শুধু সেটাকে খুঁজে বের করতে হবে।
লেখক: মাহবুব সরদার সবুজ
লেখক: মাহবুব সরদার সবুজ