প্রতিটি মানুষের লড়াই আলাদা
জীবনদর্শন |
এই পৃথিবীতে প্রতিটি মানুষের একটা নিজস্ব গল্প আছে। সেই গল্পে আনন্দ আছে, কষ্ট আছে, সাফল্য আছে, ব্যর্থতা আছে।
কিন্তু বাইরে থেকে দেখলে অনেক সময় শুধু সুন্দর অংশটুকুই দেখা যায়। তাই অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করা বন্ধ করুন।
আপনি যার সাথে তুলনা করছেন, তারও হয়তো এমন অনেক কষ্ট আছে যা আপনি জানেন না। প্রতিটি মানুষের লড়াই আলাদা, প্রতিটি মানুষের পথ আলাদা।
নিজের পথে মনোযোগ দিন, নিজের লড়াইয়ে শক্তি দিন। অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে বরং অনুপ্রাণিত হন।
মনে রাখবেন, আপনার সময় আসবে, আপনার পালা আসবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের পথে হাঁটতে থাকুন।
লেখক: মাহবুব সরদার সবুজ