প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে
জীবনদর্শন |
মানুষ যখন কোনো সমস্যায় পড়ে, তখন সে অনেক সময় সেই সমস্যাটাকে আরো বড় করে দেখে। মনের ভেতরে সমস্যাটা নিয়ে এত বেশি ভাবে যে সেটা আসলে যতটা বড় তার চেয়ে অনেক বড় মনে হয়।
কিন্তু যদি একটু থামা যায় এবং সমস্যাটাকে বাস্তবিকভাবে দেখা যায়, তাহলে দেখা যাবে এটা আসলে ততটা বড় নয়। বেশিরভাগ সমস্যারই সমাধান আছে, শুধু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে।
তাই সমস্যায় পড়লে আতঙ্কিত না হয়ে শান্তভাবে সমাধান খুঁজুন। কারণ প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে।
লেখক: মাহবুব সরদার সবুজ