প্রয়োজনেই প্রিয়জন
কবিতা |
প্রয়োজনে প্রিয়জন করার অভ্যাস মানুষকে খণ্ডিত করে দেয়। যখন প্রয়োজন মিটে যায়, তখন তারা মুখ ফিরিয়ে নেয়।
তাদের ভালোবাসা শর্তসাপেক্ষ, তাদের যত্ন সময়সাপেক্ষ, তারা শুধু কাছাকাছি আসে প্রয়োজনে। আমি দেখেছি— এই মানুষরা কাছে টানে মধুর অভিনয় করে, আবার দূরে সরিয়ে দেয় বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই।
তাদের কাছে সম্পর্ক নয়, একটা চুক্তি, যার মেয়াদ শেষ হলে ভেঙে যায়। যে মানুষ শুধু প্রয়োজনের সময় মনে করে, সে আসলে কখনো আপনজন হয় না।
সত্যিকারের আপন মানুষ পাশে থাকে যখন কিছু দেওয়ার নেই তখনও; প্রয়োজন ছাড়া থাকার নাম তখন সম্পর্ক। প্রয়োজনে প্রিয়জন করা মানে নিজেকে প্রতারণার ভেতর ফেলে দেওয়া।
তাই আমি বেছে নিয়েছি— সংখ্যায় কম হোক, তবুও সত্যিকারের মানুষ হোক।
লেখক: মাহবুব সরদার সবুজ