পুরনো চাবি
জীবনদর্শন |
আমার ড্রয়ারে একটা পুরনো চাবি পড়ে আছে। চাবিটা সেই বাসার, যেখানে আমরা একসাথে থাকার স্বপ্ন দেখেছিলাম।
বাসাটা আর নেওয়া হয়নি, কিন্তু চাবিটা আমার কাছে রয়ে গেছে। আমি চাবিটা ফেলে দিতে পারি না, আবার কোথাও ব্যবহারও করতে পারি না।
এটা শুধু একটা ধাতুর টুকরো নয়, এটা একটা সময়ের প্রমাণ — যে সময়টা ছিল, কিন্তু কখনো পূর্ণ হয়নি।
লেখক: মাহবুব সরদার সবুজ