পুরনো ছবি
বিচ্ছেদ |
ফোনের গ্যালারিতে তোমার একটা ছবি এখনো আছে। মুছে দিইনি, কারণ মুছে দেওয়াটা একটা সিদ্ধান্ত।
আর আমি এখনো সেই সিদ্ধান্তটা নিইনি। হয়তো একদিন নেবো, হয়তো নেবো না।
কিন্তু ছবিটা থাকলেই যে তোমাকে মনে রাখি, তা নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ