পুরনো গান থামিয়ে দেওয়া
বিচ্ছেদ |
আজ হঠাৎ রেডিওতে সেই পুরনো গানটা বেজে উঠলো, যেটা তুমি আমাকে প্রথমবার শুনিয়েছিলে। গানটার প্রতিটা শব্দ আমার বুকের ভেতর একটা অদ্ভুত হাহাকার তৈরি করলো।
আমার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন আমরা একসাথে গান শুনতাম আর স্বপ্ন দেখতাম। আমি গানটা বন্ধ করে দিলাম।
কারণ আমি আর সেই স্বপ্নগুলোর ভার বইতে পারছি না। যে স্বপ্নগুলো তুমি আমাকে দেখিয়েছিলে, সেগুলো এখন আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হয়।
আমি শুধু চাই, এই গানগুলো যেন আর কখনো আমার কানে না আসে। কিন্তু আমি জানি, গানগুলো আসবে।
আর আমাকে বারবার মনে করিয়ে দেবে যে, একসময় আমরা একসাথে ছিলাম। আর আজ আমি একা, শুধু তোমার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে আছি।
লেখক: মাহবুব সরদার সবুজ