পুরোনো ভুলের শিক্ষকতা
জীবনদর্শন |
মানুষের ভেতরে জমে থাকা অনুশোচনা অনেক সময় তাকে সামনে এগোতে দেয় না। সে বারবার ভাবে, যদি তখন অন্য সিদ্ধান্ত নিতাম, যদি ওই মানুষকে এতটা বিশ্বাস না করতাম, যদি সেই কথাটা না বলতাম, যদি ওই পথ না ধরতাম। কিন্তু জীবন যদি সবসময় অতীতের দরজায় দাঁড়িয়ে থাকে, তাহলে বর্তমানের জানালা খুলে দেখা যায় না।
ভুল হয়েছে, এটা মেনে নেওয়া দরকার। কিন্তু ভুলকে সারাজীবনের শাস্তি বানিয়ে রাখা ঠিক নয়। যে মানুষ ভুল বুঝতে পারে, সে আবার নিজেকে গড়তে পারে। অতীত বদলানো যায় না, কিন্তু অতীত থেকে পাওয়া শিক্ষা দিয়ে ভবিষ্যৎকে আরও সচেতন করা যায়।
নিজেকে ক্ষমা করতে শিখুন। আপনি তখন যতটুকু বুঝতেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ যদি বেশি বুঝতে পারেন, তবে সেটাই আপনার বৃদ্ধি। নিজের পুরোনো ভুলকে ঘৃণা না করে তাকে শিক্ষক মনে করুন। কারণ সেই ভুলগুলো না থাকলে হয়তো আজকের এই সচেতন আপনি তৈরি হতেন না।
নিজের প্রতি এই দয়া রাখা দরকার। কারণ মানুষ যদি নিজেকেই সারাক্ষণ দোষী করে রাখে, তবে নতুন শুরু করার শক্তিটুকুও ধীরে ধীরে কমে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ