পুরোনো চাবি
বিচ্ছেদ |
আমার কাছে এখনো একটা পুরোনো চাবি আছে। সেই চাবিটা তোমার বাড়ির দরজার।
তুমি চলে যাওয়ার সময় চাবিটা নিতে ভুলে গিয়েছিলে। আমি চাবিটা ফেলে দিইনি।
মাঝে মাঝে ভাবি, এই চাবিটা দিয়ে কি আর কখনো সেই দরজাটা খোলা যাবে? হয়তো না।
লেখক: মাহবুব সরদার সবুজ