মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

রাগ আর নেই

কবিতা |

যখন তোমার ক্রোধে আকাশ হতো ভারী, মুখ ফেরালে ডাকতাম, ভাঙাতাম নীরব আড়ি। তোমার অভিমান ভাঙানো ছিল আমার কাছে, প্রিয়তম কাজ, এক নিবিড় অনুরাগে। কিন্তু আজ আর ক্রোধ নেই, অভিমানও জাগে না, কারণ তুমি জানো, আমি সে মানুষটি আর নই যে চেনা। তোমার কাছে আমি এখন এক অচেনা পথিক, জীবনের পুরনো পাতায় লেখা এক অতীত। কখনো ভাবি, যদি ফিরে পেতাম তোমার সে রাগ, বুঝতাম, স্মৃতির গভীরে এখনো আছে আমার ভাগ। কিন্তু এই উদাসীনতা, এ যে বড় নির্মম আঘাত, কারণ উদাসীনতা মানেই তো বিস্মৃতির রাত।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন