রাগ না করার ভুল
জীবনদর্শন |
৪. তুমি জানো, আমি কখনো তোমার সাথে রাগ করিনি। রাগ করার মতো সাহস আমার ছিল না।
কারণ রাগ করলে তুমি চলে যাবে, এই ভয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তুমি চলেই গেলে।
রাগ না করেও তোমাকে ধরে রাখতে পারলাম না। তাহলে কি রাগ করলে ক্ষতি হতো?
আসলে কিছু মানুষ থাকার জন্য আসে না। তারা আসে শুধু কিছুটা সময় কাটাতে।
আর চলে যাওয়ার সময় বুঝতেও দেয় না। •
লেখক: মাহবুব সরদার সবুজ