মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

রাগেও সম্মান থাকা দরকার

জীবনদর্শন |

যে মানুষ আপনাকে সত্যি সম্মান করে, সে রাগের সময়ও আপনার সীমা ভুলে যায় না। অনেকেই বলে, রাগের মাথায় বলে ফেলেছি, কিন্তু রাগ কখনো কারো চরিত্রের বাইরে কথা বলায় না; বরং ভেতরে যা থাকে, রাগ তা বের করে আনে। তাই কেউ বারবার আপনাকে অপমান করে পরে ক্ষমা চাইলে সাবধান হন। ক্ষমা চাওয়া ভালো, কিন্তু একই আচরণ চলতে থাকলে সেটা অনুতাপ নয়, কৌশল। সম্পর্কের মধ্যে মতভেদ থাকবে, মন খারাপ থাকবে, কিন্তু অপমান থাকা উচিত নয়। যে সম্পর্কে সম্মান নেই, সেখানে ভালোবাসা থাকলেও তা মানুষকে সুস্থ রাখে না। সম্মান ছাড়া কোনো সম্পর্ক নিরাপদ নয়। তাই ক্ষমার পরে পরিবর্তন না এলে বুঝে নিন, সে মানুষ অনুতপ্ত নয়; সে শুধু আপনাকে হারানোর ভয় পেয়ে কথা বলছে।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন