রাগের সময় মানুষ চেনা যায়
ভালোবাসা |
মানুষকে চেনার জন্য তার রাগের সময়টুকু দেখুন। সে শান্ত সময়ে সুন্দর কথা বলতেই পারে, ভালো ব্যবহার করতেই পারে; কিন্তু রাগের মুহূর্তে সে আপনাকে কতটা সম্মান দেয়, সেটাই তার চরিত্রের বড় পরিচয়। কেউ যদি রাগ হলেই আপনাকে অপমান করে, পুরোনো ভুল তুলে আঘাত করে, আপনার দুর্বলতা ব্যবহার করে, তবে বুঝতে হবে তার ভালোবাসার ভিত খুব দুর্বল।
সম্পর্কে মতের অমিল থাকবে, অভিমান থাকবে, কখনো তর্কও হবে। কিন্তু তর্কের মধ্যেও মর্যাদা থাকতে হয়। যে মানুষ আপনাকে ভালোবাসে, সে রাগ করলেও আপনার আত্মসম্মান ভেঙে আনন্দ পায় না। সে জানে, জিততে গিয়ে মানুষ হারিয়ে ফেললে সেই জয় অর্থহীন।
তাই শুধু কারো মধুর আচরণ দেখে সিদ্ধান্ত নেবেন না। দেখুন সে বিরোধের সময় কেমন থাকে। যে মানুষ মতভেদেও আপনাকে মানুষ হিসেবে সম্মান করতে পারে, তার কাছেই সম্পর্ক নিরাপদ। ভালোবাসা তখনই সুন্দর, যখন তাতে মর্যাদার জায়গা অটুট থাকে।
মনে রাখবেন, সম্পর্কের আসল সৌন্দর্য জয়ে নয়, পরস্পরকে বাঁচিয়ে রাখায়। যে আপনাকে আঘাত না করে কথা বলতে পারে, তাকেই মূল্য দিন।
লেখক: মাহবুব সরদার সবুজ