রাত তিনটার ভাবনা
কবিতা |
নিঝুম রাতের প্রহরে, যখন ঘুমেরা হয় অধরা,
শুধু তোমারি স্মৃতিতে মন হয় বিভোরা।
জাগরণে আছো তুমি, নাকি স্বপ্নের দেশে হারা,
সুখে আছো কি, নাকি বেদনার অশ্রুধারা?
নিশীথের এই গভীরে তোমার ভাবনা কেন আসে,
এ কি প্রেম, নাকি হৃদয়ের চিরন্তন অভ্যাসে?
উত্তর অজানা, শুধু জানি এটুকু অনুভবে,
তোমা বিনা ভাবনাতে ঘুম আসে না এ ভবে।
চাই না তুমি জাগো মোর তরে বিনিদ্র রজনী,
শুধু জেনো, তোমারি স্মরণে কাটে মোর যামিনী।
চাই না তোমার কষ্ট, আমার কারণে হোক তা,
শুধু জেনো, তুমিই আমার একান্ত চাওয়া, প্রিয়তা।
রজনী ফুরায়, আসে ঊষা, দিনের শুরু হয়,
তবু তোমারি রেশ মনে, কভু নাহি ক্ষয়।
সারাদিন মনে মনে তোমারি সান্নিধ্য পাওয়া,
এটাই তো মোর ভালোবাসার শ্রেষ্ঠ চাওয়া।
লেখক: মাহবুব সরদার সবুজ