রাতের নিয়ম
জীবনদর্শন |
তুমি কি জানো, রাতের বেলা যখন সব চুপ হয়ে যায়, তখন তোমার কথা সবচেয়ে বেশি মনে পড়ে? দিনের বেলা কাজে ব্যস্ত থাকি।
তোমার কথা মনে পড়লেও এড়িয়ে যাই। কিন্তু রাতে এড়ানো যায় না।
রাতের নিজস্ব একটা নিয়ম আছে। সে সব কিছু সামনে নিয়ে আসে।
যা এড়িয়ে গেছো সারাদিন, রাত সেটা ফিরিয়ে দেয়। তাইতো রাতগুলো এখন একটু কঠিন।
লেখক: মাহবুব সরদার সবুজ