রাতের শেষ প্রহরে
বিচ্ছেদ |
রাত তিনটায় যখন ঘুম ভাঙে, আমি জানি কেন ভেঙেছে। তোমার কথা মনে পড়েছে।
এই সময়টায় আমি সবচেয়ে একা অনুভব করি। চারদিকে অন্ধকার, নীরবতা, আর আমার বুকের ভেতরে একটা তীব্র ব্যথা।
আমি উঠে বসি। জানালার বাইরে তাকাই।
রাতের আকাশটা দেখি। ভাবি, তুমি কি এই মুহূর্তে ঘুমাচ্ছো?
তোমার কি কোনো স্বপ্নে আমি আসি? হয়তো না।
কারণ যে মানুষটা ভুলে যেতে পারে, সে স্বপ্নেও ভুলে যায়। আমি আবার শুয়ে পড়ি।
চোখ বন্ধ করি। কিন্তু ঘুম আসে না।
শুধু তোমার মুখটা ভেসে ওঠে। আর আমি অপেক্ষা করি ভোরের জন্য, যখন একটু আলো আসবে, আর এই অন্ধকারটা একটু কমবে।
লেখক: মাহবুব সরদার সবুজ