সাহস
জীবনদর্শন |
সাহস মানে ভয়কে ভুলে যাওয়া নয়, বরং ভয়ের সামনে দাঁড়ানো। তুমি যখন কোনো সমস্যার মুখোমুখি হও, তখন সাহস তোমাকে এগিয়ে নিয়ে যায়।
সাহস হলো তোমার ভিতরের সেই শক্তি যা বলে, “আমি পারব। ” তুমি যখন নিজের ভেতরের ভয়কে চ্যালেঞ্জ করো, তুমি এক ধাপ এগিয়ে যাও।
সাহস ছাড়া তুমি কখনো সত্যিকার অর্থে নিজের জীবন গড়তে পারবে না। সাহস তোমাকে জীবনের অন্ধকার ঘরগুলো থেকে বের করে নিয়ে আসে, এবং তোমার পথকে স্পষ্ট করে তোলে।
তাই সাহস তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।
লেখক: মাহবুব সরদার সবুজ