সামান্য যত্নও অনেক বড়
ছোট লেখা |
অনেক সময় প্রিয় মানুষ আপনার জন্য যা করে, তা খুব সাধারণ মনে হয়। কিন্তু সেই সাধারণ বিষয়গুলোই একদিন মনে পড়ে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যেমন ঠিক সময়ে খোঁজ নেওয়া, অসুস্থ হলে চিন্তা করা, মন খারাপ দেখলে বুঝে ফেলা, কিংবা আপনার পছন্দের ছোট কিছু মনে রাখা।
ভালোবাসা আসলে এই ছোট ছোট স্মৃতির ওপর দাঁড়িয়ে থাকে। বড় ঘটনা মানুষ ভুলে যেতে পারে, কিন্তু যত্নের মুহূর্তগুলো মনে থাকে। কারণ এগুলো মানুষকে বুঝিয়ে দেয়, সে কারো জীবনে গুরুত্ব পেয়েছিল।
যাকে ভালোবাসেন, তার জন্য বড় কিছু করতে না পারলেও সমস্যা নেই। তাকে অবহেলা করবেন না, তার কথা ভুলে যাবেন না, তার অনুভূতিকে সাধারণ ভাববেন না। অনেক সময় সামান্য যত্নই মানুষকে সারাদিন ভালো রাখে।
##
লেখক: মাহবুব সরদার সবুজ