সাফল্য আসে ব্যর্থতার ঠিক পরের চেষ্টায়
ছোট লেখা |
মানুষ যখন কোনো কাজে ব্যর্থ হয়, তখন অনেকেই বলে, এটা তোমার জন্য ছিল না। কিন্তু এই কথাটা সবসময় সত্য নয়। হয়তো সেই কাজটা তার জন্যই ছিল, শুধু সময়টা ঠিক ছিল না, বা পদ্ধতিটা ঠিক ছিল না। ব্যর্থতার পর হাল ছেড়ে দেওয়ার আগে একটু ভাবুন, কোথায় ভুল হয়েছে? কী পরিবর্তন করলে ভালো হতো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন এবং আবার চেষ্টা করুন। কারণ অনেক সময় সাফল্য আসে ব্যর্থতার ঠিক পরের চেষ্টায়। তাই হাল ছেড়ে দেবেন না, আবার চেষ্টা করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ
লেখক: মাহবুব সরদার সবুজ