সব জেনে যাওয়া
জীবনদর্শন |
৪৭. তুমি কি জানো, কিছু মানুষ আছে যারা তোমার জীবনে আসে, তোমার সব কিছু জেনে নেয়, তারপর চলে যায়। তুমিও তাই করেছিলে।
আমার সব কিছু জেনেছিলে। আমার ভয়, আমার স্বপ্ন, আমার দুর্বলতা।
সব। তারপর চলে গেছো।
এখন আমার সব কিছু তোমার কাছে আছে। আর তুমি কোথায় আছো, জানি না।
এটাই সবচেয়ে অদ্ভুত লাগে। •
লেখক: মাহবুব সরদার সবুজ