সব কথা সবাইকে বলা যায় না
জীবনদর্শন |
এই পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না, এটা মেনে নিতে শেখা খুব জরুরি। অনেকেই পাশে থাকে, হাসে, খোঁজ নেয়, কিন্তু ভেতরে ভেতরে আপনার এগিয়ে যাওয়া সহ্য করতে পারে না।
তাই নিজের স্বপ্ন, পরিকল্পনা আর কষ্ট সবাইকে বলা ঠিক নয়। কিছু কথা নিজের কাছে রাখাই নিরাপদ।
মানুষ যত কম জানবে, তত কম বিচার করবে। নিজের পথ নিজে তৈরি করুন, নিজের কাজ দিয়ে উত্তর দিন।
যারা আপনাকে সত্যি ভালোবাসে তারা আপনার সাফল্যে খুশি হবে, আর যারা মুখোশ পরে আছে তারা নিজেরাই একদিন ধরা পড়বে। সব মানুষকে নিজের জীবনের দরজা খুলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।
এই কারণেই নিজের ভেতরের পরিকল্পনা কম মানুষের কাছে রাখুন, কারণ সব কান বিশ্বাসের নয়, সব হাসিও আন্তরিক নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ